নাটোরে যুবলীগের মিছিলে সশস্ত্র হামলার ঘটনায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মী রাজীব চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বুধবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, গত ২৯ আগস্ট সন্ধ্যায় নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় যুবলীগের মিছিলে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী রাজিব ও নাজমুল নামে দু’জন গুলিবিদ্ধ হয়।
এদিকে এ ঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৫৬ জনের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। উভয় মামলায় পুলিশ এ পর্যন্ত মোট ১৪ জনকে আটক করেছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


