ঈদুল আজহার রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর।
রেলভবনে বৃহস্পতিবার রেলমন্ত্রী মুজিবুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রেলের অগ্রিম টিকিট বিক্রি ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি ২৩ শুরু হবে, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
মুজিবুল হক জানান, এবার যাত্রীরা পাঁচ দিনের আগাম টিকেট কিনতে পারবেন।
১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকেট; ১৬ সেপ্টেম্বর বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের যাত্রার টিকেট।
একইভাবে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকেট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ।
ঈদের পর রাজশাহী, খুলনা, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও ফিরতি যাত্রার অগ্রিম টিকেট পাওয়া যাবে।
২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকেট।
মন্ত্রী জানান, প্রতিবারের মত এবারও প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকেট ফেরত নেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ড বিডি ডটকম।



