মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

হিসাবে গোঁজামিল দিয়ে ব্যাংক থেকে ৯ কোটি টাকা আত্মসাত

Taka-Countingজালিয়াতির মাধ্যমে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

প্রায় দুই মাস অনুসন্ধানের পর বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর এলাকা থেকে সিদ্দিকুর রহমান (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার ইয়াসির আরাফাত জানান।

তিনি বলেন, “২০১০ সালে সিদ্দিক এনসিসি ব্যাংকের এনআরবি শাখায় ডেটা অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি বিদেশি মুদ্রার বাজার দর বেশি দেখিয়ে ৮ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ করেন, যা পরে বাংলাদেশ ব্যাংকের অডিটে ধরা পড়ে।”

ওই ঘটনায় এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ থানায় জিডি করার পর র‌্যাব সিদ্দিককের বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ইয়াসির।

তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *