বিশ্ব বাজারে জ্বালানি তেলের দরপতনের পরও বাংলাদেশে তেলের দাম না কমানোর কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, জ্বালানি তেলের দাম যখন বিশ্ব বাজারে বেশি ছিলো তখন এর দাম না বাড়িয়ে প্রায় ৩৯ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এফ বি সি সি আই এর নির্বাচিত সদস্যদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব বলেন।
এ সময় তিনি বলেন, এখন তেলের দাম কমায় সেই দায় দেনা শোধ করা শুরু হয়েছে। ব্যবসায়ী সংগঠন এফ বি সি সি আই এর নির্বাচিত সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


