বুধবার ৪ নভেম্বর ২০২৬

তাজরীনের মালিকসহ ১৩ আসামির বিচার শুরু

Tazrin fasionsতিন বছর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এম কুদ্দুস জামান মামলাটির অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১ অক্টোবর দিন ধার্য করেন। অপরাধজনক প্রাণনাশের অভিযোগে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাদের বিচার হবে।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জনের মৃত্যুর হয়। আহত হন ১০৪ শ্রমিক। এরপর তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়।

দেলোয়ার ও তার স্ত্রীসহ ১৩ জনকে আসামি করে ২০১৩ সালের ২ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মহসীন উজ্জামান খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন