বুধবার ৪ নভেম্বর ২০২৬

লাজ ও তাজরিন ফার্মাকে জরিমানা

laz pharmaঅনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে রাজধানীর অন্যতম বৃহৎ ফার্মেসি লাজ এবং তাজরিনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে লাজকে ৪ লাখ ও তাজরিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কলাবাগানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের অভিযানে অনুমোদনহীন ওষুধ মেলায় তাদের জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ফিল্ড অফিসার মো. খালিদ, ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার গোলাম কিবরিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ। জানান, তাদের বিরুদ্ধে অর্থিক জরিমানা করা হয়েছে। বিক্রির নিষিদ্ধ ওষুধ তারা বিক্রি করে আসছিল। যার কোনো অনুমোদন নেই। এগুলো মূলত আমদানি নিষিদ্ধ ওষুধ। যা হার্ট, কিডনি, ক্যান্সারের বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। অনুমোদনহীন ওষুধগুলো জব্দ করা হয়েছে। যার মূল্য প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

আরও পড়ুন