বিদেশগামী বা বিদেশ থেকে আসা যাত্রীদের একটি বড় আশঙ্কা হলো লাগেজ কেটে ভেতর থেকে সবকিছু সাবার করে দেওয়া।
এমন ঘটনায় এবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এয়ারওয়েজের এক স্টাফের সাজা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাতেনাতে আটক করে বিমানবন্দর পুলিশ। এরপর বিমানবন্দরে কর্মরত ম্যাজিস্ট্রেট তাকে দুইমাসের কারাদণ্ড দেন।


