সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ কেজি ধান বিক্রি করে মিলছে ১ কেজি কাঁচামরিচ। গত ৩-৪ দিন ধরে উল্লাপাড়ায় ২টি বাজারে কাঁচামরিচের দাম দফায় দফায় বেড়েই চলেছে। বৃহস্পতিবার এখানকার কাঁচাবাজারে ২৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনাবেচা হয়। গ্রামাঞ্চলে হাট-বাজারগুলো কাঁচামরিচের কেজি ৩০০ টাকা পার হয়েছে। বাজারে কাঁচামরিচের আমদানিও কম। চলতি বছর অতিবৃষ্টির কারণে এ জনপদে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। এদিকে উল্লাপাড়ার হাট-বাজারে ৫৫০ টাকা থেকে ৫৮০ টাকা মণ দরে ধান কেনাবেচা হচ্ছে।
উল্লাপাড়া সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


