বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘দুই সপ্তাহের মধ্যে কামরুলকে ফিরিয়ে আনা হবে’

rajibসিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আগামী দুই সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার সকালে সময় সংবাদকে ফোনে এ তথ্য জানিয়েছেন তিনি। আসামি কামরুলকে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সৌদি আদালত। গত ৮ জুলাই সকালে সিলেট শহরতলি কুমাগাঁওয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। এ সময় নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

পরে মরদেহ দুম করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করেন, সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা মুহিত আলমকে। এ ঘটনায় মুহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়াকে আসামি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন