বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে রানওয়ে থেকে ছিটকে পড়লো ইউএস বাংলার বিমান

us banglaনীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারওয়েজের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এঘটনায় বিমানের ক্রুসহ ৬ যাত্রী আহত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে। এ ঘটনার পর ইউএস বাংলার ফিরতি ফ্লাইট অনিশ্চিত হয়ে পড়েছে। এব্যাপারে সৈয়দপুর এয়ারপোর্টের ম্যানেজার জানান, আহত ৬ যাত্রীকে চিকিৎসার জন্য বিমানে করে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, বিমানে প্রায় ২৪ জন যাত্রী। দুর্ঘটনায় বিমানে এয়ারক্র্যাফটের সামান্য ক্ষতি হলেও যাত্রীদের কোন ক্ষতি হয়নি। উল্লেখ্য, গত বছর থেকে সৈয়দপুর বিমান বন্দরে সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা।এছাড়া্ও বাংলাদেশ বিমানও এই রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে আসছে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন