হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সৃষ্টি হয়েছে তোলপাড়।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের রাজনগর এলাকায় ওই ছাত্রীর পথরোধ করে একই এলাকার রুহুল। এসময় স্থানীয়দের সামনে তাকে মারধর করা হয়। পরে মোবাইলে সেই ছবি ধারণ করে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে দেয় ছেলেটি।
এরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই রুহুল ও তার পরিবার পলাতক রয়েছে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


