বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাওড়াকান্দি-শিমুলিয়ায় ১৫ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

1437911494পনেরো দিন ধরে অচল হয়ে আছে দেশের অন্যতম প্রধান নৌরুট কাওড়াকান্দি-শিমুলিয়া। পদ্মায় নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে এই নৌরুট হয়ে রাজধানী ঢাকায় যাত্রীবাহী নৈশকোচ ও পণ্যবাহী যান পৌঁছতে পারছে না। কাওড়াকান্দি অংশে প্রায় ১৭-১৮ দিন ধরে অচল হয়ে পড়া কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে আটকে আছে বহু ট্রাক। এতে অচলাবস্থা কাটাতে পণ্যবাহী ট্রাকগুলোকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট পরিহার করে দৌলতদিয়া-পাটুরিয়া হয়ে পার হতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার থেকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত চায়না মেজর ব্রিজ কোম্পানির শক্তিশালী ড্রেজার দিয়ে খনন কাজ শুরু হয়েছে।

ঘাট সংশ্লিষ্টরা জানান, ১৫-১৬ দিন ধরে এই নৌরুট অচল হয়ে পড়েছে। এ রুটে চলাচলকারী ১৮টি ফেরির মধ্যে নাব্য সংকটের কারণে ৪টি রোরো ফেরিসহ ১৪টি ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা নদীতে বর্তমানে ৭ নটিক্যাল মাইল বেগে অর্থ্যাৎ ১৪ কিলোমিটার গতিতে তীব্র স্রোত বইছে। এর মধ্যে ফেরিগুলো চলার সমর্থ্য নেই।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন