বুধবার ৪ নভেম্বর ২০২৬

অনেকেই আমাকে নিয়ে সময় নষ্ট করে কেন: সানি লিওন

sunny leone“‍‍‍দুঃখ লাগে, যখন দেখি ক্ষমতাশালী অনেকেই আমাকে নিয়ে সময় নষ্ট করেন, অথচ যাদের আসলেই সাহায্য প্রয়োজন এমন মানুষগুলো সাহায্য পায় না”। পর্নো স্টার থেকে বলিউেডের নায়িকা বনে যাওয়া সানি লিওনের টুইটার অ্যাকাউন্টে এমনই এক পোস্ট সবার নজর কেড়েছে।

হঠাৎ এ কথা লিখলেন কেন তিনি? কারণ অবশ্য একটা আছে। ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অতুল কুমার রঞ্জন একদিন আগেই সানির নাম করে বেফাঁস মন্তব্য করেছিলেন। যে জন্য পরে সমালোচনার মুখেও পড়তে হয়েছে ওই নেতাকে। নাম না করে ওই বাম নেতাকে উদ্দেশ্য করেই কি তবে সানির পোস্ট? সে বিষয়ে কিছু না বললেও সানির স্পষ্ট বক্তব্য, “ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।”

“Sad when people of of power waste their time and energy on me, instead of focusing on helping those in need !!!!!”

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে একটি জনসভায় বাম নেতা অতুলকুমার অঞ্জন মন্তব্য করেন, সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে। বলিউড অভিনেত্রী সানি একটি কনডোম প্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই ওই নেতা এমন মন্তব্য করেন।

বলিউড এবং একই সঙ্গে সানির ভক্তদের তুমুল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতেও হয়েছে তাঁকে। পরে নিজের মন্তব্যের সংশোধন করে তিনি বলেন,‘‘আমার কথার ভুল মানে করা হয়েছে। সানি লিওনকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি। বিজ্ঞাপনটি অশ্লীল। সেটির সম্প্রচার বন্ধ করা উচিত।’’

সানির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টিও। তিনি বলেন, ‘‘যে কোনও বিষয় নিয়ে যে কেউ সমালোচনা করতেই পারেন। তবে এটা কিছু মুষ্টিমেয় লোকের দৃষ্টি ভঙ্গি। বিষয়টির ইতিবাচক দিকগুলিকেও বিচার করা উচিত।’’

নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন