আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেছেন, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ছাত্রদের দিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করেছেন। তাই উপাচার্যকে সরাতে শিক্ষামন্ত্রীকে ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


