কোরবানির ঈদে নতুন মিউজিক ভিডিও বের করছেন তিশমা। এরই মধ্যে তার গাওয়া ‘ছয় তারের সেই সুর’ নামের একটি ভিডিও প্রকাশিত হয়েছে গত ২৭ আগস্ট। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই। রোজার ঈদের আগে বেরিয়েছে তিশমার ‘হিম হিম বাতাস’ এবং ‘ইতিহাস হয়ে যাবে’ গান দুটির ভিডিও।
তিশমা জানান, এগুলো প্রচার হবে দেশের দুটি টিভি চ্যানেলে। এছাড়া তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ভিডিও। সামনে আসবে তার গাওয়া ‘কীভাবে বলো বাঁচি’, ‘সাদা পরী’, ‘রকস্টার’, ‘অ্যাঞ্জেল’, ‘নাচো নাগিনী’, ‘জানে অন্তর্যামী’, ‘রাতের তারা’ প্রভৃতি গানের ভিডিও। এগুলো থাকবে তার বহুল প্রতীক্ষিত প্রামাণ্যচিত্র ভিডিও অ্যালবাম ‘রক প্রিন্সেস-এক্সপোজড’-এ।
বিনোদন রিপোর্টার
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


