বুধবার ৪ নভেম্বর ২০২৬

জন্মাষ্টমী উপলক্ষে কান্তজিউ বিগ্রহ স্থাপন

dinaj-kantoji-31722জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে স্থাপন করা হয়েছে কান্তজিউ বিগ্রহ। হাজার হাজার ভক্তের অংশগ্রহণে কান্তনগর মন্দির থেকে রাধা কৃষ্ণের প্রতিমা নিয়া আসা হয় রাজবাড়ি মন্দির। শুক্রবার দিনভর এই আয়োজনের পর আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর মূল আয়োজন।

শুক্রবার ভোর থেকেই নদীর পাড় ধরে অপেক্ষায় হাজারো মানুষ। সকাল আটটায় কান্তনগর মন্দির থেকে রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে যাত্রা শুরু হয় কান্তজিউ বিগ্রহের নৌকার বহর। কীর্তন আর বাদ্যে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ২০টি নৌকায় অনুসারীরা সংগ্রহ করেন, দেবতার মনতুষ্টিতে ভক্তের উৎসর্গ করা নানা ফল।

দিনভর শতাধিক ঘাট ঘুরে নৌকার বহর এগিয়ে যায় রাজাপাড়া ঘাটে। সেখান থেকে শোভাযাত্রাসহ অসংখ্য ভক্ত অনুসারী রাধা কৃষ্ণের প্রতিমা নিয়ে পৌঁছায় রাজবাড়ী মন্দিরে। প্রায় ৪শ’ বছরের ঐতিহ্যবাহী এই পূজা প্রতিবছর আয়োজন করা হয় পুনর্ভবা নদীর কান্তনগর ঘাটে। জন্মাষ্টমীর আগেরদিন নদী পথে কান্তজিউ বিগ্রহ নিয়ে যাওয়া হয় রাজবাড়ি মন্দিরে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন