বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী’ নিহত

bangladeshচট্টগ্রামে গুলিতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান হাজারী নিহত হয়েছেন। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। শনিবার ভোরে চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে পলাতক আরমান হাজারীকে গতকাল সন্ধ্যায় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তার দেয়া তথ্যানুযায়ী চান্দগাঁও এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান যায় পুলিশ।

এ সময় পুলিশকে লক্ষ্য কর আরমানের সহযোগীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দু’পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে বাকীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন আরমান। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের বিরুদ্ধে বায়েজিদ ও পানগাঁও থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন