বুধবার ৪ নভেম্বর ২০২৬

শারীরবৃত্তীয় ক্রিয়ার শব্দ শুনতে পাচ্ছেন? এটা কিন্তু রোগ

201509051412202646_Woman-Who-Hears-Her-Bodys-Internal-Sounds_SECVPFকয়েকদিন ধরে অসহ্য মাথার যন্ত্রণা। তার সঙ্গে বমি ভাব। রোগ সারতেই ঝামেলা ! চোখ নড়ার শব্দ শোনা যাচ্ছে কেন ? হাঁটাচলা করলে কানে বাজ পড়ার মতো আওয়াজ হচ্ছে কেন ? খাবার হজমের প্রক্রিয়া চলার পুরো শব্দটা কানে যেন কয়েকশো ঢাকঢোলের মতো বাজছে ! এটা কী মানসিক রোগ ? নাকি সত্যি সত্যি সে সব শুনতে পাওয়া যাচ্ছে ! গত বছর মার্চ মাসে হঠাৎই এমন আজব অভিজ্ঞতা হচ্ছিল ইন্ডিয়ানা প্রদেশের মেরিলভিলের বাসিন্দা বছর ২৭-এর র‍্যাশেল পেনের। একাধিক চিকিৎসক যখন জবাব দিয়ে দিয়েছেন, তখন লস অ্যাঞ্জেলসের দুই চিকিৎসক জানিয়েছেন, এটা বাস্তবিকই একটা রোগ। তাঁদের চেষ্টাতেই স্বাভাবিক জীবনে ফিরেছেন র‍্যাশেল।

পেশায় ফোটোগ্রাফার র‍্যাশেল জানান, উঠতে বসতে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের শব্দ তাঁর কানে তীব্র মাত্রায় আছড়ে পড়তে শুরু করেছিল। হাঁটাচলা করলে যেন মনে হত, জলে কেউ হাত ধুচ্ছে। স্বাভাবিকভাবেই কানে বেশি শোনার এই রোগ তাঁকে তীব্র মানসিক অস্থিরতার মধ্যে ফেলে। তাই তিনি দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকের। এক এক করে ন’জন চিকিৎসককে দেখালেও কেউই তাঁর রোগ ধরতে পারেননি। মাইগ্রেন সংক্রান্ত সমস্যা বলে চালিয়ে দিয়েছেন। এরপর ইন্টারনেটের মাধ্যমে লস অ্যাঞ্জেলসের চিকিৎসক কুইন্টন গোপেনের খোঁজ পান। চলে আসেন সেখানে। রোনাল্ড রেগান UCLA মেডিক্যাল সেন্টারের চিকিৎসক গোপেন তাঁকে ১৫ মিনিট পরীক্ষা করেই রোগের কিনারা করেন।

চিকিৎসক পেনকে জানান, তিনি এমন এক রোগে আক্রান্ত যা ৫ লাখের মধ্যে একজনের হয়। সোজা কথায়, মস্তিষ্ক ও অন্তকর্ণ (inner ear)-এর মাঝে গর্ত হয়ে যাওয়ায় নিজের শারীরবৃত্তীয় ক্রিয়ার শব্দ শুনতে পাচ্ছেন পেন। ডাক্তারি পরিভাষায় এই রোগটিকে বলা হয় “সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানাল ডিহিসন্স” (SSCD)। এরপর বিশেষ অস্ত্রোপচার করেন চিকিৎসক কুইন্টন গোপেন ও আইজ়্যাক ইয়াং। প্রায় দেড়ঘণ্টার অস্ত্রোপচার হয়।

হেল্থ ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন