বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘স্কুল-কলেজে ইচ্ছেমতো টাকা নেওয়ার সুযোগ নেই’

nazrul islamস্কুল-কলেজে ইচ্ছেমতো টাকা নেওয়ার সুযোগ বন্ধ হয়েছে জানিয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেছেন, আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি বাণিজ্যের প্রতিযোগিতা হতো। এখন ভর্তি প্রক্রিয়া অনলাইনে হওয়ায় কেউ বেশি টাকা নিতে পারছে না। একইসঙ্গে শিক্ষক নিয়োগের ঘুষ বাণিজ্য ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান খান।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ পরির্দশন শেষে এক মতবিনিময় সভায় সচিব একথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে সচিব বলেন, শিক্ষকরা জাতির নেতা। আগে আদর্শ শিক্ষক হতে হবে। একা একা হবে না, সবাই মিলে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনের কাজ করতে হবে। জেগে স্বপ্ন দেখতে হবে। কেননা আমরা উন্নত দেশ হতে চাই। ঘুমিয়ে স্বপ্ন দেখা চলবে না।

আরও পড়ুন