বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

current shottরাজধানীর শাহজাহানপুরের একটি বাসায় এয়ার কন্ডিশনারের (এসি) যন্ত্র বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত লিটন ঘোষ (৩৮) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মৃত শান্তি ঘোষের ছেলে। তিনি পরিবার নিয়ে পুরান ঢাকার কায়েকটুলি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাহানপুরের ২৪/বি নম্বর বাসার দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে।

এ্যাপার্টমেন্টের ব্যবস্থাপক হায়দার আলী জানান, নয়তলা ভবনের দ্বিতীয়তলার একটি বাসায় এসির যন্ত্র বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিনট ঘোষ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিহতের বড় ভাই কৃষ্ণ ঘোষ জানান, লিটন ঘোষ বৈদ্যুতিক বিভিন্ন ছোটখাটো কাজ করত। আজকে এলাকার আরেক মিস্ত্রির সঙ্গে কাজ করতে গিয়ে সে এই দুর্ঘটনার শিকার হয়।

খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস। জানান, ময়নাতদন্তের জন্য লিটন ঘোষের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন