বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বজ্রপাতে মেহেন্দিগঞ্জে কৃষকের মৃত্যু

bozropatবরিশালে মেহেন্দিগঞ্জে বজ্রপাতে আবুল মাতবর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায়উপজেলার কাজীরহাট থানার ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কাজীরহাট থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, ঘটনার সময় বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন আবুল মাতবর। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আবুল মাতবর ভাসানচর গ্রামের জাফর আলী মাতবরের ছেলে।

আরও পড়ুন