বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুবদল সভাপতিকে কুপিয়ে হত্যা

murderঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়ন যুবদল সভাপতি আবু জাফরকে (৪০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে । ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, নিহত আবু জাফর সহোদর আব্দুর রশিদসহ স্থানীয় রয়েড়া বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে তাবিনগর ব্রীজের কাছে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

এ সময় পিটিয়ে ও কুপিয়ে  আবু জাফরকে আহত করে পালিয়ে যায়। গ্রামবাসী তাকে মুর্মূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাত ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১০টার দিকে মারা যায় সে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা কর্মিরা হাসপাতালে ভিড় করেন । এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তারা।

শৈলকুপা থানা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আব্দুল ওহাব অভিযোগ করেছেন এ ঘটনার সাথে আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা জড়িত। নিহতের পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত বিচার দাবী করেন তিনি। জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মসিউর রহমান ঘটনার নিন্দা জানিয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন