বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘প্রাথমিকের সব শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে’

primaryদেশের ৭৮ লাখ শিক্ষার্থীকে ইতোমধ্যেই উপবৃত্তি দেয়া হয়েছে। দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে। জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর মাধ্যমে দেশের মোট এক কোটি ত্রিশ লাখ শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসবে বলে জানান তিনি।

রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

দেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৬১ শতাংশ উল্লেখ করে ৪৫ লাখ নিরক্ষর প্রাপ্তবয়স্ক মানুষকে স্বাক্ষরতা প্রদানের কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে সরকার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প নামক একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষরকে স্বাক্ষরতা প্রদান করা হবে।

গণশিক্ষা মন্ত্রী জানান, আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন।

দিবসটি উপলক্ষ্যে ওই দিন শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত এক র‌্যালির আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন