বুধবার ৪ নভেম্বর ২০২৬

সালমান শাহ’র ১৯তম মৃত্যুবার্ষিকী

shalman shahআজ রোববার ৬ সেপ্টেম্বর নায়ক সালমান শাহ’র ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন চলচ্চিত্রের এই মহানায়ক। মাত্র ৩ বছরের অভিনয় জীবন শেষে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৫ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন তিনি।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেন নন্দিত অভি্নেতা সালমান শাহ। বিটিভিতে শিশুশিল্পী হিসেবে শুরু করে অল্প কয়েকদিনের মধেই ঢালিউডের মুকুটহীন সম্রাট হয়ে যান তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম সিনেমায়ই বাজিমাত করেন তিনি। অল্পদিনের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- তুমি আমার, অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু।

বাংলা চলচ্চিত্রের এই মহানায়ক বেশ কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ইতিকথা’, ‘আকাশছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ইত্যাদি।

আরও পড়ুন