বুধবার ৪ নভেম্বর ২০২৬

হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী আটক

arrest৮৬ পুরিয়া হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। হাবিবুর রহমান (৫৫) সদর উপজেলার দরগাপাড়া (ঝিলিমবাজার) গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

রোববার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিমবাজারে তার নিজ বাড়িতে হাবিবুর রহমান হেরোইন বিক্রি করছেন- এমন খবরে দুপুরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৮৬ পুরিয়া হেরোইন ও নগদ ৩৫০ টাকাসহ হাবিবুর রহমানকে আটক করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শফিকুল ইসলাম।

আরও পড়ুন