বুধবার ৪ নভেম্বর ২০২৬

গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদতকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ

shahadatগৃহকর্মী নির্যাতনের মামলায় আসামি হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।

গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে রোববার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।
এর কয়েক ঘণ্টা পর উদ্ধার ওই গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করেছেন, এই ক্রিকেটার ও তার স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন।

অসুস্থ অবস্থায় উদ্ধারের পর ১১ বছরের ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

“এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে, শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে,” বলেন মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন।

রোববার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে জানিয়ে শাহাদাত মিরপুর থানায় জিডি করেছিলেন বলে জানান তিনি।

ওসি বলেন, “পল্লবীর সাংবাদিক কলোনি এলাকায় ওই গৃহপরিচারিকাকে পাওয়ার পর সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক প্রথমে পল্লবী থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে মিরপুর থানায় আনা হলে তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠিয়ে দেওয়া হয়।”

শাহাদাতের বাসায় থাকাকালে তার এবং তার স্ত্রীর দ্বারা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওই গৃহকর্মী করেছেন বলে জানান ওসি।

আরও পড়ুন