বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে ২ টন অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ

airport666হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২.১ টন ওজনের ১১৮ কার্টন অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

সোমবার এসব ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। কম্পিউটার সামগ্রী বলে হংকং থেকে আনে ঢাকার সাদিয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান। জানান, এসব অবৈধ সরঞ্জাম গত ১০ আগস্ট হংকং থেকে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই৬০ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নিয়ে আসা হয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ নিয়ে বিকেলে কাকরাইলে শুল্ক গোয়েন্দা বিভাগের সদরদফতরে সংবাদ সম্মেলন হবে বলে জানান তিনি।

আরও পড়ুন