পাচার ঠেকাতে ঈদুল আজহার দিন থেকে চামড়ার ট্রাক ঢাকার বাইরে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।
সোমবার দুপুরে পুলিশ হেড কোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পুলিশপ্রধান বলেন, চামড়া পাচারের আশঙ্কা থাকতে পারে বলেই রাজধানীর বাইরে থেকে চামড়ার ট্রাক ভেতরে ঢুকতে পারবে। কিন্তু ঈদের দিন থেকে ঢাকার বাইরে কোনো চামড়ার ট্রাক যেতে দেওয়া হবে না। এ কারণে ঢাকার ছয়টি বহির্গমন পথে পুলিশের কঠোর নজরদারি থাকবে।


