বুধবার ৪ নভেম্বর ২০২৬

গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান

shahadatগৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্যর বিরুদ্ধে মামলা হয়েছে।মিরপুর থানায় এই মামলাটি করেন খন্দকার মোজাম্মেল হক নামের এক ব্যক্তি। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে খুঁজছে।

গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে রোববার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শাহদাত। এর কয়েক ঘণ্টা পর উদ্ধার হয় ওই গৃহকর্মী। পরে পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, ক্রিকেটার শাহদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন চালাতেন।

অসুস্থ অবস্থায় উদ্ধারের পর ১১ বছরের ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে। শাহাদাত ও তার স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন জানান, রোববার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে জানিয়ে শাহাদাত মিরপুর থানায় জিডি করেছিলেন। পল্লবীর সাংবাদিক কলোনি এলাকায় ওই গৃহপরিচারিকাকে পাওয়ার পর সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক প্রথমে পল্লবী থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে মিরপুর থানায় আনা হলে তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠিয়ে দেওয়া হয়।

ওসি জানান, মামলার পর শাহাদাত হোসেনের বাসায় পুলিশ গিয়েছিল। কিন্তু শাহাদাত ও তার স্ত্রীকে বাসায় পাওয়া যায়নি। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শাহাদাতের বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তার স্ত্রী গৃহকর্মী হ্যাপিকে (১১) নির্যাতন করেছেন।

আরও পড়ুন