বুধবার ৪ নভেম্বর ২০২৬

১১ সেপ্টেম্বর থেকে বাসের অগ্রিম টিকিট

eid-ticket-bd-nutboltuঈদুল আযহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট ১১ সেপ্টেম্বর শুক্রবার থেকে বিক্রি শুরু হবে। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কেনা যাবে।

সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন জানান- বাসের অগ্রিম টিকিট রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকের বিভিন্ন আন্তজেলা বাসের কাউন্টার থেকে পাওয়া যাবে।

এদিকে, বিআরটিসি ঈদকে সামনে রেখে বিশেষ সেবা চালু করেছে। এ বিষয়ে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার বলেন, ১৬ সেপ্টেম্বর থেকে আমাদের বিভিন্ন বাস ডিপোতে অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে।

আরও পড়ুন