বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাওলি দাম বিয়ে করছেন সিলেটি প্রেমিককে

paoli-dam_বিয়ে করছেন অভিনেত্রী পাওলি দাম। রেস্টুরেন্ট ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে গাটছড়া বাধছেন ছত্রাক ও হেট স্টোরি সিনেমার এই আবেদনময়ী নায়িকা।

আসামের গুয়াহাটির ছেলে অর্জুন দেবের সঙ্গে যে প্রেম করছেন সেটা আগেই জানা গিয়েছিল। এখন তাকে বিয়ের করার সিদ্ধান নিয়েছেন। এ বিষয়ে পাওলি বলেন, এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি। মোটামুটি বিয়ে যে করবো সেটা ফাইনাল।

নিজের হবু বরের বর্ণনা দিয়ে বলেন, অর্জুন অবশ্যই বাঙালি-সিলেটি (আসামের)। সে শুটকি মাছও খায় আবার সুশিও ভালোবাসে। অর্জুনকে পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।

বিনোদন জগতের বাইরের এই বাসিন্দার সঙ্গে এক সামাজিক অনুষ্ঠানে পরিচয়। তারপর ধীরে ধীরে তা প্রণয়ে রূপ নেয়। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এটাও জানাতে ভুললেন না যে, তার প্রেমিকটি তার চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট। তবে দুজনের বোঝা-পড়াটা চমৎকার। এমনকি ‘ছত্রাক’ সিনেমায় তার নগ্ন দৃশ্যটি নিয়েও বিন্দুমাত্র আপত্তি বা আক্ষেপ নেই।

অর্জুনের পরিবারের সঙ্গেও সম্পর্কটা দারুণ বলেই জানালেন পাওলি। তাদের সঙ্গে প্রায়ই বেড়াতে কিংবা শপিং করতে যান।

হবু বরের বাড়ি গুয়াহাটিতে হলেও বিয়ের পর কলকাতায় থাকবেন পাওলি। তবে বরকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াবেন বলে পরিকল্পনা চলছে বলেও জানালেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে পাওলি অভিনীত ‘নাটকের মতো’ সিনেমাটি। এখন ব্যস্ত রয়েছেন ‘অরণি তখন’ এবং ‘দেবী’ নামে দুটি সিনেমার কাজে।

আরও পড়ুন