বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় বাঁধ ভেঙ্গে ২০ গ্রাম প্লাবিত

gai-erros-10am-jpg-ed-32033গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েকশ হেক্টর ফসলি জমি। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘাঘট নদীর পানির চাপে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রামে সোনালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙ্গে যায়। এতে প্রচণ্ড পানির তোড়ে ভেসে যায় আশপাশের ২০টি গ্রাম। তলিয়ে যায় কয়েকশ হেক্টর ফসলি জমি ও অসংখ্য মাছের ঘের।

এতে চরম বিপাকে পড়েছেন এসব গ্রামের হাজারও মানুষ। বসতবাড়ি ছেড়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির জন্যই বাঁধটি ভেঙ্গে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এদিকে চাঁদপুরে মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শহরের পুরানবাজার হরিসভা এলাকায় সোমবার রাতে এ ভাঙন শুরু হয়।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ২’টায় শুরু হওয়া ভাঙনে শহর রক্ষা বাঁধের কয়েকশ’ সিসি ব্লক পানির চাপে নদীতে ভেসে গেছে। এতে বেশ কিছু বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসক, পৌর মেয়রসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উজানের পানির চাপে ভাঙনের তীব্রতা আরও ব্যাপক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী। এদিকে, হরিসভা এলাকায় ভাঙন শুরু হওয়ায় আশপাশের এলাকার মানুষের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডেস্ক  রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন