প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যার মাধ্যমে অবৈধরা ক্ষমতায়ে এসেছিল। তাই বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছিল। মঙ্গলবার সোয়া ১১টার দিকে ঢাকার ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে তেমন গুরুত্ব দেয়া হয়নি পূর্বের সরকারগুলোতে। এমডিজি গোল- ২০১৫ সালে অর্ধেক জনগোষ্ঠিকে শিক্ষিত করে তোলা। যা আমরা ছাড়িয়ে গেছি। তিনি বলেন, প্রতিটি এলাকায় স্কুল আছে। বাচ্চাদের পাড়ার স্কুল হলেও সেখানে ভর্তি করাতে হবে। শিক্ষকদের আরো স্কুলে সময় ও মনোযোগ দিতে হবে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


