বুধবার ৪ নভেম্বর ২০২৬

অ্যাপোলো হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা

APOLLO-pharmecyঅনুমোদনহীন ওষুধ পাওয়া যাওয়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ছিলেন র‌্যাব-১, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, অ্যাপোলো হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন ৫১ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ব্যথা নাশক। আরো জানান, ওষুধগুলোর মধ্যে কয়েকটি আইটেম দেশি। বাকি সব ওষুধ বিদেশ থেকে আমদানি করা।

অনুমোদনহীন এইসব ওষুধ রাখায় অ্যাপোলো হাসপাতালের ফার্মেসি সংশ্লিষ্ট ৪ জনকে মোট ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আলম।

অভিযানকালে ফার্মেসির ম্যানেজার আব্দুর রহমান জানান, জব্দকৃত ওষুধগুলোর ড্রাগ লাইসেন্স নেই। তবে কিছু সংখ্যক আইটেমের বিএসটিআই এর অনুমোদন রয়েছে।

আরও পড়ুন