বুধবার ৪ নভেম্বর ২০২৬

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়

brazil+neymar_321181নেইমারের জোড়া গোলে যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়েছে ব্রাজিল। বুধবার নেইমারের যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দুঙ্গার শিষ্যরা। খেলা শুরুর ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় ব্রাজিল। উইলিয়ানের ক্রস থেকে বল পেয়ে অতিথিদের এগিয়ে নেন হাল্ক। ঠিক ৪ মিনিট পরই সমতা ফেরানোর সুযোগ আসে যুক্তরাষ্ট্রের সামনে। কিন্তু ব্রাজিলের ডিফেন্ডার মিরিন্দার দৃঢ়তায় গোলে ঠিক মতো শট নিতে পারেননি অ্যাল্টিডোর।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে মাত্র ৬ মিনিটের মধ্যেই গোল করেন অধিনায়ক নেইমার। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। ৬৪ মিনিটে ব্যবধান ৩-০ করার কৃতিত্ব রাফিনিয়ার। লুকাসের পাস পেয়ে এক ঝটকায় মার্কারকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এর মাত্র ৩ মিনিট পর অসাধারণ দক্ষতায় নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। সে পাসটিও আসে লুকাসের পা থেকে।
খেলার অতিরিক্ত সময়ে ড্যানিয়েল উইলিয়ামসের দারুণ এক গোলে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র।

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন