বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘তথ্যের সঙ্গে গরমিল থাকলে বন্ধ হবে সিমকার্ড’

tarana-up-32157দেশের সব মোবাইল সিম কার্ড গ্রাহকদের নিবন্ধন করাতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। ১৩ সেপ্টেম্বর থেকে তিন মাস এ সুযোগ থাকবে বলেও জানান তিনি। তবে যারা আগে নিবন্ধন করিয়েছেন তারা যাচাই করালেই চলবে।

বুধবার দুপুরে সচিবালয়ে সভাকক্ষে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ-টিআরএনবি এর সঙ্গে মতবিনিময়ের পর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। তিনি আরও বলেন, সিমকার্ডের পূর্বের তথ্যের সাথে গরমিল থাকলে সিমকার্ডটি বন্ধ করে দেয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘যারা সঠিক প্রক্রিয়ায় সিমকার্ডের নিবন্ধন করেছেন তাদেরকে যাচাই-বাছাই করতে হবে। পূর্বের নিবন্ধনের সঙ্গে মিলিয়ে দেখা হবে যে তথ্য ঠিক আছে কিনা। যদি সঠিক তথ্য দেয়া থাকে, তাহলে পুনরায় নিবন্ধন করতে হবে না।’

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন