বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুরির অপবাদে শিশুকে বেঁধে নির্যাতন,: আটক ৩

lakshmipur-child abuse_321192এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাব চুরির অপবাদ দিয়ে ইয়াছিন (৮) নামের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। খরব পেয়ে ঘটনার সাথে জড়িত তিন জনকে আটক করে পুলিশ। একই সময় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলা বাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের সামনে বেঁধে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু ইয়াছিন চন্ডিপুর ইউনিয়নের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী তোতা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে একই এলাকার আব্দুছ সালাম পাটোয়ারীর গাছ থেকে দু’টি ডাব চুরির করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠায় শিশু ইয়াছিনের বিরুদ্ধে। বুধবার সকালে আবদুস সালাম পাটোয়ারী ইয়াছিনকে বাড়ি থেকে তুলে আনে। পরে বাংলাবাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের খুঁটির সঙ্গে বেঁেধ নির্যাতন করা হয়।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনার সাথে জড়িত আব্দুছ সালাম পাটোয়ারী, সাবেক বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও মো. দেলোয়ারকে আটক করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন