বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৌন্দর্যের ডালি মেলে অপেক্ষায় রাঙামাটি, কিন্তু…

rangamati3_zps4b1a55fbবর্ষা শেষে সৌন্দর্যের ডালি মেলে অপেক্ষা করছ রাঙামাটি, কিন্তু পর্যটকের দেখা নাই। প্রতিদিন দীর্ঘ হচ্ছে লোকসান খাতার খতিয়ান। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে ঝুলন্ত সেতু ডুবে যাওয়াকে একটি কারণ হিসেবে চিহ্নিত করেছে ব্যবসায়ীরা। পাহাড় নাকি সবচেয়ে সুন্দর শরতে। না গরম, না শীত, তাই পরিবেশটাও আরামদায়ক বছরের অন্য সময়ের তুলনায়।

কেবল ঘন সবুজ পাহাড় নয়, বর্ষার বৃষ্টি ধারণ করে টইটুম্বুর কাপ্তাই লেক ছড়ায় সৌন্দর্যের দ্যুতি যা বরাবর হাতছানি দেয় ভ্রমণ পিপাসীদেরকে। কিন্তু এবার কী যেন হলো, পাহাড়, হ্রদ, কোন কিছুই টানতে পারছে না পর্যটকদের। হোটেল মোটেলের কক্ষগুলো খালি পড়ে আছে। প্রতিদিন গুনতে হচ্ছে লোকসান। উঠছে না বিদ্যুৎ বিলও।

বছরের এই সময়ে শুধু পর্যটন মোটেলে দিনে আয় হয় প্রায় আড়াই লাখ। কিন্তু এখন বুকিং হচ্ছে না ১০ কক্ষও। ব্যবসায়ীদের ধারণা, হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে যাওয়াই বিপত্তির কারণ তাদের। এই দুর্ভোগ লাঘবে কাপ্তাই হ্রদের পানি কিছুটা ছেড়ে স্তর ঝুলন্ত সেতুর নীচ পর্যন্ত নামিয়ে আনার দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন