বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কোনাবাড়ীতে খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক শ্রমিক অসুস্থ

81450_1_321198গাজীপুরের কোনাবাড়ীতে খাদ্য বিষক্রিয়ায় কেয়া স্পিনিং কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটেছে। অসুস্থদে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদেয়ার পর ক্যানটিনের নাশতা খান তারা। এরপর কারখানায় রাখা জার থেকে পানি পান করেন। এর পরপরই পেট ব্যথা অনুভব ও বমি করেন কয়েকজন।

পরে তাদের দ্রুত স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। এরপর বিভিন্ন ফ্লোরে রাখা জার থেকে পানি পান করার পর আরও কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকলে তাদেরও রিকশা ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে কোনাবাড়ীর বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

কোনাবাড়ী শরিফ মেডিকেল হাসপাতালে চিকিৎসক শরিফ হোসেন বলেন, অসুস্থ শ্রমিকদের স্যালাইন দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।

কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই কর্তৃপক্ষ একদিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন