আওয়ামী লীগ ও বিএনপিসহ সবাই একসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। এমনটাই আশা করছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত শোক দিবসের ৪০ দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা আশা করি, আওয়ামী লীগ-বিএনপি, প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা, আমরা সবাই একসঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দিয়ে শ্রদ্ধা জানাব। বঙ্গবন্ধুকে বিভক্ত করে আমরা নিজেরাই তাকে খাটো করছি। তিনি সর্বজনীন।’


