বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বৃহস্পতিবার সকালে শেষ

DU-Logoবৃহস্পতিবার শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনলাইনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া। সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় তিনি আবেদন প্রক্রিয়ার সার্ভার বন্ধ করবেন। পরে আর কারও আবেদনের সুযোগ থাকবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট ও জনসংযোগ দফতর সূত্রে তথ্যটি জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর ২০১৫ শুক্রবার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন