বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় : এনবিআর

student in banজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কোনো ভ্যাট আরোপ করা হয়নি। ৭ দশমিক ৫ শতাংশ যে কর আরোপ করা হয়েছে তা দেয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিউশন ফি বাড়ানোর কোনো সুযোগ নেই উল্ল্যেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাটের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি বেশি নেয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের কাছ থেকে কর আদায়ের উদ্দেশ্যে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়নি। এই ভ্যাট পরিশোধ করার দায়িত্ব কোনোভাবেই শিক্ষার্থীদের নয়। এটা পরিশোধ করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি’র ওপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করায় আন্দোলনে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীজুড়ে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন