বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভ্যাট প্রত‌্যাহার করা হবে না, অর্থমন্ত্রীর সাফ কথা

vatবেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।

মুহিত বলেন, ভ্যাট তো শিক্ষার্থীরা দেবে না। ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) বলেছে একই কথা। তারা বলেছে, ভ্যাট শিক্ষার্থীরা নয়; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে।

আরও পড়ুন