বুধবার ৪ নভেম্বর ২০২৬

অভিজিৎ-অনন্ত হত্যা: আনসারুল্লাহ প্রধানসহ আটক ৩

dmp_bg_739926631ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ভারপ্রাপ্ত প্রধানসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজধানীর ফকিরাপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কারাগারে থাকা আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসিম উদ্দিন রাহমানির ছোট ভাই বর্তমান ভারপ্রাপ্ত প্রধান আবুল বাশার, মিডিয়া উইং সদস্য জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার। আরো জানান, গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায় এবং সিলেটে অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। এদেরকে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান গোলাম সরোয়ার।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ দুই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন