বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘অস্ট্রেলিয়া বধে টাইগারদের এটাই মোক্ষম সুযোগ’

hathure singheকোচ হওয়ার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে কোন আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তাছাড়া এ মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কাজ করে তিনি শতভাগ খুশি বলেও জানান।

বৃহস্পতিবার দুপুরে তিনি মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে একথা জানান। পাশাপাশি ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে বধ করার জন্য মুশফিক-সাকিবদের সামনে এটাই মোক্ষম সুযোগ বলেও মন্তব্য করেন হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে কোচ হওয়ার প্রস্তাব নিয়ে আমার সাথে কেউ আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। সত্যি বলতে, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করে শতভাগ সন্তুষ্ট। আমি এ মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবছি। চেষ্টা করছি কীভাবে অজিদের বিপক্ষে ভালো করা যায়। আমার মতে, এখন বাংলাদেশ যে ফর্মে আছে তাতে নিজেদের চেনা পরিবেশকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে এটাই ছেলেদের জন্য মোক্ষম সুযোগ। এ মাসে ‘এ’ দলের ভারত সফরে তারুণ্যনির্ভর দল করা হয়েছে। কারণ ভারতের ‘এ’ দল খুবই শক্তিশালী। ওখানে ভালো করতে পারলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।

ক্রীড়া প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন