বুধবার ৪ নভেম্বর ২০২৬

বউ পেটানোর দায়ে গ্রেফতার হতে পারেন সাবেক আইনমন্ত্রী!

Somnath-Bharti-655x360বউ পেটানোর দায়ে গ্রেফতার হতে পারেন দিল্লির সাবেক আইনমন্ত্রী সোমনাথ ভারতী। তাবে গার্হস্থ্য হিংসার দায়ে এবার গ্রেফতার করা হতে পারে বলে দিল্লি পুলিশের একটি সূত্র জানায়।

দিল্লি পুলিশ সূত্রে খবর, সোমনাথ ভারতীর স্ত্রী বুধবার এক এফআইআর দায়ের করেছেন। তার ভিত্তিতেই গ্রেফতার করা হতে পারে সোমনাথকে। পুলিশ সূত্রে খবর, সোমনাথের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

নিজের বয়ানে সোমনাথের স্ত্রী লিপিকা মিত্র বলেছেন, “আমাকে রোজ মারধর করা হতো। এমনকী আমার ও আমার বাচ্চার উপর কুকুর লেলিয়ে দেওয়া হতো।” গোটা ঘটনার প্রমাণ হিসাবে তাঁর কাছে ছবি রয়েছে বলেও দাবি করেছেন লিপিকা।

নয়া দিল্লি প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন