বুধবার ৪ নভেম্বর ২০২৬

আপাতত সিম নিবন্ধন করতে হবে না

tarana-up-32157আপাতত গ্রাহকদের সিম নিবন্ধন করতে হবে না। আগামী রোববার থেকে মোবাইল ফোন অপারেটর ও জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ গ্রাহকদের সিম ও সিমের তথ্য যাচাই-বাছাই শুরু করবে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মোবাইল সিম অপারেটর, বিটিআরসিসহ জাতীয় পরিচয়পত্র প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।  তবে যাচাই-বাছাই শেষে সকল বৈধ গ্রাহকদেরই সিম নিবন্ধন করতে হবে বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন