মহারাষ্টের পর এবার জম্মু ও কাশ্মীরে গোমাংস নিষিদ্ধ করা হল। গোটা রাজ্যজুড়ে গো মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। রাজ্য সরকারকে এই নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে হরিয়ানা ও মহারাষ্ট্র সরকার গোমাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সম্প্রতি জৈনদের উৎসবের কারণে মুম্বইতে ৪ দিন মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


