বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন ভালো করতে কী খাবেন?

Detox-Dietশুধুমাত্র পেট ভরানোই নয়, এমন বেশ কিছু খাবার আছে, যা আমাদের মানসিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে । গবেষণায় দেখা গেছে, ওই সমস্ত খাবার আমাদের স্নায়বিক পরিবর্তন ঘটিয়ে মুড ভালো রাখে ।

আখরোট – আমরা যে ধরনের বাদাম খাই, তাদের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট থাকে আখরোটে । কোশের উন্নতিতে সহায়ক আখরোট । সেই সঙ্গে আখরোট কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে । প্রতিদিন ৮-১০টি করে আখরোট রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে । শরীরের পাশাপাশি মানসিক ক্লান্তিও দূর করে দেয় ।

ডিম – প্রোটিনে ভরপুর খাদ্য হিসেবে ডিমের খুব সুনাম । কিন্তু অনেকেই জানেন না, ডিমে থাকে চোলাইন নামের একটি পুষ্টিকর উপাদান । এনার্জির পাশাপাশি মুড ঠিক রাখতে সাহায্য করে চোলাইন ।

গ্রেইন ব্রেড – রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রেইন ব্রেড। মুড ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার।

রেড মিট – বেশিরভাগ অল্পবয়সি মহিলাই আয়রনের অভাবে ভোগেন । যার ফলে শরীরে একাধিক সমস্যা দেখা যায় । এই সমস্যা মেটাতে সপ্তাহে ২-৩ দিন সামান্য পরিমাণে রেড মিট খান।

ডার্ক চকোলেট – ডার্ক চকোলেটের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের রক্ত চলাচলে সহায়তা করে । ফলে মস্তিষ্ক সতেজ থাকে । এর ফলে ভালো থাকে মনও ।

লাইফ স্টাইল  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন