বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে দীর্ঘ লাইন

busপবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ শুক্রবার থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলীর বাস কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। শুক্রবার পাওয়া যাচ্ছে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রার টিকিট। অনেকে রাত থেকে কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়ে। অনেকে ভোর এসেছেন টিকিট কিনতে। এর মধ্যে লাইন বেশ বড় হয়েছে।

কল্যাণপুরে উত্তরাঞ্চলগামী ন্যাশনাল, দেশ, হানিফ, এসআর, আল হামরা পরিবহনের বাসের কাউন্টারগুলোতে ভিড় জমেছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর। ওই দিন থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন